শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

চীনের টিকা দেওয়া শুরু হলো

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনা টিকা দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চীন ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ১৯ মে রাতে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সিনোফার্মের আরও ছয় লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন

আজ চীনের দেওয়া এই উপহার থেকেই টিকা দেওয়া শুরু হয়েছে। ডা. মো.নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এক হাজার টিকা আজ দেওয়ার কথা। এ সংখ্যা কমবেশি হতে পারে।
পরিচালক নাজমুল ইসলাম বলেন, আজ টিকা দেওয়ার পর তা সপ্তাহখানেক বন্ধ থাকবে। এরপর আবার শুরু হবে। এ টিকা মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের দেওয়া হবে।

চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে বাংলাদেশ করোনাভাইরাসের দেড় কোটি টিকা কিনতে যাচ্ছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের ৫০ লাখ টিকা জুনে বাংলাদেশে আসার কথা রয়েছে। তিন মাসে সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি টিকা কিনতে দুই পক্ষ তিনটি চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত করে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান। সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION