শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঈদগাঁওতে ব্রীজের নীচে মিললো যুবকের লাশ!

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সদরের ঈদগাঁওতে মিলছে একের পর এক লাশে, বাড়ছে উদ্বেগ। গত সপ্তাহ পার হয়েছে লাশের খবরে।

আবারো বুধবার (২৬ মে) সকালে আবারো লাশের সন্ধান পেলো স্থানীয়রা। হতভাগার নাম শামসুল আলম (৪০)। তিনি কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব ঘোনা পাড়ার মৃত ছৈয়দ আকবরের ছেলে।

বুধবার ভোর সকালে ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া লালশরি পাড়ার পশ্চিমে রেললাইনের ব্রীজের নীচে লাশটি দেখে স্থানীয়রা। খবর পেয়ে শামসুল আলমের লাশটি উদ্ধার করেছে পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে, বিস্তারিত জানাতে পারেন নি। তথ্য অনুসন্ধান করে পরে জানাবেন বলে জানান ওসি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION