শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনায় ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ১২৯২

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এদের নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৯২ জন। তাদের নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৯৪ হাজার ৯৮৫ জন। একই সময়ে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন এক হাজার ২৯১ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন সাত লাখ ৩৫ হাজার ১৫৭ জন।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৭১০টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯১৫টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ৮৭ লাখ ২৬৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৩ লাখ দুই হাজার ৪৭৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৭৮৯টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আট দশমিক ১২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।

দেশে বর্তমানে ৪৯৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২৯টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৪২টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩২৬টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন নয় হাজার ১৯ জন এবং নারী তিন হাজার ৪৬১ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের আছেন পাঁচ জন করে, বরিশাল ও রংপুর বিভাগের আছেন দুই জন করে এবং সিলেট বিভাগে আছেন তিন জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে মারা গেছেন চার জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ২৯১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪৬৮ জন, রংপুর বিভাগের ১৩০ জন, খুলনা বিভাগের ১৭৬ জন, বরিশাল বিভাগের ৪২ জন, রাজশাহী বিভাগের ২১৮ জন, সিলেট বিভাগের ৯১ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন দুই জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION