শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার পুলিশের অভিযানে টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‌এম.এ সাত্তার:

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযানে ১৬০০০ পিস ইয়াবা (মাদক) উদ্ধার ও মাদক কারবারে ব্যবহৃত ৬ টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ৩৮,৫০০/- টাকা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
২৮ মে দুপুর সাড়ে বারোটার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে।  কক্সবাজার পৌরসভাধীন তারাবনিয়ারছড়া জামে মসজিদের পূর্ব পার্শ্বে  হাজেরা পারভিন (৩৭) এর মালিকানাধীন বাড়ির ৪র্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট হতে তাদের  গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলো- মোহাম্মদ শাহ আলম (২৫) তার পিতার নাম মৃত বশির আহমদ, বাড়ি নতুন পল্লানপাড়া (৪নং ওয়ার্ড), থানা-টেকনাফ, এমদাদুল হাসান (২৪) তার পিতার নাম মোতাহের আহমদ, ঠিকানা হলো সিকদার পাড়া, (২নং ওয়ার্ড), থানা-ঈদগাঁও,  তৌহিদুল হাসান (২২) তার পিতার নাম মোঃ রশিদ এর বাড়ি দক্ষিণ রুমালিয়ারছড়া।

অভিযান সূত্র জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে  এসময় উদ্ধার করা হয় হেফাজত হতে ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত ৪ (চার)টি স্মার্ট মোবাইল, ০=২ (দুই) টি বাটন মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগদ ৩৮,৫০০/- (আটত্রিশ হাজার পাঁচশত) টাকা।  উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে এসব জব্দ করা হয়।
মডেল থানা সূত্র জানান, সর্বশেষ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION