শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

লকডাউন:সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত চলবে

ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘সংক্রমণ ৫ শতাংশে না পৌঁছানো পর্যন্ত এটি অব্যাহত থাকবে। তবে সেটিও পর্যবেক্ষণ নির্ভর থাকবে।’

রবিবার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জসহ আরও ৫টি সীমান্তবর্তী জেলায় লকডাউনের পরামর্শও এসেছে কমিটি থেকে, সেটি বিবেচনা করা হবে। এছাড়া আরও ৪ জেলা, বিশেষ করে সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর এমনকি যশোরের কথাও শোনা যাচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, অবশ্যই জীবন-জীবিকার ক্ষতি না করে পরামর্শক কমিটির এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে। বর্তমানে সংক্রমণ ৮ থেকে ৯ শতাংশের দিকে। অর্থাৎ পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে বলে আশা করছি।

তিনি আরও জানান, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ১৪ দিনের জন্য।

ফরহাদ হোসেন জানান, বিধিনিষেধ একবারে স্থগিত নাকি ধাপে ধাপে করা হবে, সে বিষয়ে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION