সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

শহরে প্রশাসনের সাথে অসাধু ব্যবসায়ীদের ইঁদুর-বিড়াল খেলা!

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। তাই জনগণকে রক্ষায় ১৮ মে থেকো দোকানপাট, শপিং মল বন্ধ রাখতে নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

দোকান মালিক সমিতিসহ ব্যবসায়ী সংগঠনগুলো প্রশাসনের সাথে একাত্মতা পোষণ করেছে।

এরপরও প্রশাসনের আদেশ অমান্য করে কক্সবাজার শহরের অধিকাংশ দোকানদারেরা ভোর সকাল থেকে দোকান খুলে ব্যবসা-বাণিজ্য শুরু করে। এসব দোকানকে কেন্দ্র করে বাড়তে থাকে ক্রেতা সমাগম। তবে, ক্রেতাদের সিংহভাগই নিম্নবিত্ত পরিবারের নারী ও শিশু।

এদিকে, প্রশাসনের নির্দেশনা অমান্যকারী দোকানদারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি ও সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইটি দোকানকে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে।

শহরের এন্ডারসন রোড সংলগ্ন কবির হকার মার্কেটের মিমো ফ্যাশন ও সাজিদা ফ্যাশনের প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।

তবে, জেলা প্রশাসনের মোবাইল কোর্ট দেখে অধিকাংশ দোকানদারেরা তাদের দোকান খোলা রেখে পালিয়ে যায়। যে কারণে অন্যান্য দোকানদারদের জরিমানা করা সম্ভব হয়নি।

অবশ্যই জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম চলে যাওয়ার পরে দোকানদাররা গিয়ে দ্রুত দোকান ও মার্কেট বন্ধ করতে দেখা গেছে।

আবার অনেকে পুনরায় দোকান খুলে বসেছে। শুরু করেছে ব্যবসা। এ যেন প্রশাসনের সাথে অসাধু ব্যবসায়ীদের ইঁদুর-বিড়াল খেলা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION