শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

প্রাথমিক শিক্ষার্থীরা জামা-জুতা-ব্যাগ কিনতে টাকা পাবে

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যাগ, জামা ও জুতা (কিট অ্যালাউন্স) কিনতে টাকা পাবে। এজন্য ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শিক্ষার্থীর জন্য বছরের শুরুতে কিট অ্যালাউন্স বাবদ প্রাথমিকভাবে ১ হাজার টাকা ও উপবৃত্তির মাসিক হার ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করা হয়েছে। এজন্য বর্তমান অর্থবছরে ৩ হাজার ৭১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে ১ হাজার ২০০ কোটি টাকা কিট অ্যালাউন্স বাবদ ও অবশিষ্ট টাকা উপবৃত্তি বাবদ ব্যয় হবে।

ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী শিক্ষার্থীর মায়েদের অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।প্রাথমিক শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৩১১ কোটি টাকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION