রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ফেসবুকে সব আইডি-পেজ হারিয়ে বিড়ম্বনায় সানাই

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। সোশ‌্যাল মিডিয়ায় সরব থাকতে দেখা গেছে তাকে। কিন্তু বিভিন্ন সময়ে এ অভিনেত্রী তার একাধিক ফেসবুক আইডি ও পেজ হারিয়েছেন। এখন পড়েছেন চূড়ান্ত বিড়ম্বনায়। কারণ ফেসবুকে তার নামে নতুন কোনো আইডি খুলতে পারছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

আলাপকালে সানাই মাহবুব বলেন, ‘এ পর্যন্ত বেশ কয়েকটি ফেসবুক আইডি হারিয়েছি। এখন নতুন করে আমার নামে ফেসবুক আইডি খুলতে পারছি না। আমার নামে আইডি নিচ্ছে না ফেসবুক। এদিকে বেশকিছু ফেক আইডি আছে আমার নামে। এ নিয়ে যন্ত্রণায় আছি।’

সানাই বর্তমানে নিজ এলাকা রংপুরে আছেন। সেখানে বাড়ি নির্মাণ করছেন তিনি। বাড়ির কাজ শেষ করে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে সানাই অভিনীত ‘ময়নার শেষ কথা’ সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে জানা গেছে। এতে ‘সুপার হিরো’খ্যাত সাগরের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটির কাহিনিকার ও পরিচালক বাবু সিদ্দিকী। সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন আহমেদ ইউসুফ সাবের। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সানাই।

এর আগে সানাই কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। যদিও তার কোনো সিনেমার কাজ এখনো শেষ হয়নি। তাকে কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION