শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রবীণ আইনজীবী এডভোকেট ছালামত উল্লাহর ইন্তেকাল, জানাজা কাল

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড‌ভোকেট ছালামত উল্লাহ (৮৪) আর নেই। রোববার রাত ৮ টা ১০ মিনিটের দিকে চট্টগ্রা‌ম শহরের পার্কভিউ হাসপাতা‌লে হার্ট অ‌্যাট‌্যা‌ক করে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। বিষয়টি মরহুমের সন্তান রিয়াজ মোহাম্মদ শাকিল নিশ্চিত করেছেন। সোমবার জুহর নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এডভোকেট ছালামত উল্লাহ ১৯৬৫ সালের ১৩ আগস্ট একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় ৯ সদস্যের মধ্যে তাঁর ক্রমিক নম্বর এক। অত্যন্ত স্বজ্জন, ভদ্র, বিনয়ী, সহজসরল জীবনযাপনে অভ্যস্ত এডভোকেট ছালামত উল্লাহ মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুর সংবাদে কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, মরহুম অ্যাডভোকেট ছালামত উল্লাহ একাধিকবার কক্সবাজার সদর-রামু আসনে জামায়াতের ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে দাঁড়ি পাল্লা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নারী শিক্ষা বিস্তারে কক্সবাজারে সর্বপ্রথম ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION