শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

স্বাস্থ্যবিধি মেনে পর্যটন সেক্টর খুলে দিতে আন্দোলন কর্মসূচী ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি:
স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবিতে আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। রবিবার (০৬ জুন) রাতে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশন আয়োজিত পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় আগামী বৃহস্পতিবার হাঁড়িপাতিল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে পর্যটন সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফিজুর রহমান মুফিজ।
এতে বক্তব্য রেখেন কমবা’র সাধারণ সম্পাদক উত্তম পাল, কক্সবাজার সাউন্ড এন্ড লাইটিং এসোসিয়েশনের সভাপতি সাহেদ হোসেন, সাধারণ সম্পাদক রিপন বড়ুয়া অর্ণব, সাংগঠনিক সম্পাদক মোরশেদ, ঘোড়া মালিক সমিতি সহসভাপতি নিশান,  বীচ বাইক মালিক সমিতি সভাপতি আনোয়ার হোসেন হিরু ও রিয়াদ হোসেন রাসেল, আবাসিক সঞ্চয় ও আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও হোটেল শ্রমিক নেতা মাসুদুর রহমান মাসুদ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর্যটন সেক্টর বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে ৩০ হাজার হোটেলের কর্মকর্তা—কর্মচারীসহ লক্ষাধিক মানুষ। ফলে এসব পরিবার মানবেতর জীবনযাপন করছে। এছাড়া রেস্তোঁরার কর্মচারী, ঝিনুক ওয়ালা, বীচ হকার, জীপ গাড়ির ড্রাইভার ও হেলপার, কিটকট কর্মচারী, শুটকি বিক্রেতা, বার্মিজ শিল্পের সাথে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ বেকার রয়েছে। সব কিছু খুলে দিয়ে শুধু মাত্র কক্সবাজার পর্যটন সেক্টর বন্ধ রাখা অনুচিত। করোনাকে সাথে নিয়েই আমাদের জীবনযাত্রা করতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের পর্যটন স্পট ও হোটেল—মোটেল—গেষ্ট হাউস খুলে দিন। অন্যথায় পর্যটন শিল্পের সাথে জড়িত সবাইকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন টুয়াক’র ফাউন্ডার মেম্বার এমএ হাসিব বাদল, এস এম কিবরিয়া, টুয়াক’র সাধারণ সম্পাদক আশিক, আনোয়ার করিম, হোসাইন ইসলাম বাহাদুর, তুহিদুল ইসলাম তোহা,  এসোসিয়েশন সুজন লস্কর, শওকত আলী খান, লোকমান হোসেন, আবদুর রহমান পাঞ্জেরী, নাজিম উদ্দীন,  মিজানুর হক সিকদার, আবদুল মাজেদ পারভেজ,  সোহেল শাহ, আরিফুল ইসলাম রিপন, আলা উদ্দিন প্রমুখ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION