শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট শুরু-পর্যটন প্রতিমন্ত্রী

জিকির উল্লাহ জিকু:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সবকিছু প্রায়ই প্রস্তুত। দ্রুত সময়ের মধ্যে এখানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। কারণ, মানুষকে সেবা দেয়ার জন্য পর্যটন করপোরেশন। তাই মানুষের জন্য কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও কোভিড-১৯ পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত আবারও পেছানো হয়। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শীঘ্রই আবারও পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (৮জুন) কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে, একইদিন কক্সবাজারের খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন সংযোগ সেতু ও সড়ক পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সংযোগ সেতু ও সড়কটি তৈরী হয়ে গেলেই বসবাসকারী জলবায়ু উদ্বাস্তুদের এবং স্থানীয়দের জীবনমানসহ অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।

এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মুফিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ ছাড়াও প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION