শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এমপি জাফর আলমকে দল থেকে অব্যাহতির প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ-সড়ক অবরোধ

বিশেষ প্রতিবেদক:

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমকে দল থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে। এসময় চকরিয়া পৌর শহরের বেশ কয়েকটি পয়েন্ট টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দলীয় পদ থেকে এমপি জাফর আলমকে অব্যাহতির খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার নেতাকর্মী। প্রধান সড়কের প্রায় ৬টি পয়েন্টে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময় তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের বেশ কয়েকটি পয়েন্টে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১১টা চকরিয়া থানা রাস্তা মোড়ে নেতা- কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে রাখছিলেন এমপি জাফর আলম। এর আগে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য জাফর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। পাশাপাশি তাকে দল থেকে চূড়ান্ত ভাবে বহিস্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ প্রদান করারও সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া সাংগঠনিক কার্যক্রম সচল রাখার জন্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরওয়ার আলমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জরুরী সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও পর্যালোচনা এবং স্থাগিত ১৫ ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION