শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে নাফ নদীর পাড় থেকে আরো ২ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার নাফ নদীর পাড়স্থ এসকে আনোয়ার প্রজেক্টের পাশ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এনিয়ে গত তিনদিনে ৬জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলো।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফ থানার পুলিশের একটিদল ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। এক মধ্যে একজন শিশু, একজন নারী। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে মৃতদেহ দুটি রোহিঙ্গার। এর আগেও নাফ নদীর পাড় থেকে নারীসহ ৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, রাতের আধারে সীমান্ত পাড়ি দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমারে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।
ভয়েস/আআ