শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় ছুরিকাহত নিহত মো.ফারুক (২৮) নামের এক ব্যাটারী চালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৭ জুন বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের জোলার পাড়ায় নির্মিত রেল লাইনের উপর থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় এক ব্যক্তির লাশ দেখে ৯৯৯ এ ফোন করলে খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান যায়। নিহত রিক্সা চালক মো. ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বার আউলিয়া নগর গ্রামের মো. নুরুল আলমের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ ধারণা করছেন, মধ্যরাতে কে বা কারা ভাড়ায় যাওয়ার অজুহাতে চালক ফারুকের রিক্সায় ছড়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। কিন্ত কেন বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো উদঘাটন হয়নি।
লাশ উদ্ধার করা থানার এসআই (উপ-পরিদর্শক) সরোয়ার জাহান মেহেদি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার পেটের ডান পাশে ও বাম হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এসময় লাশের পাশ থেকে রক্ত মাখা ছুরি, ব্যাটারী চালিত অটোরিক্সা ও তার পকেটে থাকা টাকা উদ্ধার হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, রিক্সা চালককে কে, কেন বা কারা হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION