শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
আবুল বশর পারভেজ, মহেশখালী:
মহেশখালীতে পাহাডের মাঠি চাপায় ১কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হোয়ানক নিউনিয়নের হরিয়ার ছড়া গ্রামে।
মৃত কিশোরের নাম জোনাইদ (১১)সে হরিয়ার ছড়া পূর্ব পাড়া গিয়াস উদ্দিন ও কাউছার বেগমের সন্তান। ১৯ জুন সকালে মক্তবের পড়া শেষে সহপাঠীদের সাথে পাশের পাহাড়ের চুড়ায় খেলতে যায়।
এ সময় পাহাড় থেকে দৌড়ে নিচে নামার সময় পাহাড়ের মাটি ভেঙ্গে কিশোরটির শরীরে মাটি চাপা পড়ে। ঘটনাস্থলেই দুপুর ১টার সময় কিশোর জোনাইদের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে প্রশাসনের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভয়েস/ জেইউ।