শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ১৪৫ পরিবারকে নতুন ঘর ২ শতক করে জমির কবুলিয়ত দলিল প্রদানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রবিবার ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে।শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়ে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমদ। এ সময় উপস্হিত ছিলেন ডিজিএম গোলাম সরওয়ার মোরশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন ও একাডেমিক সুপারভাইজার বদরুল আলম।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উখিয়ার পাঁচটি ইউনিয়নের মধ্যে জালিয়াপালং ২৭ টি, রত্নাপালং ১৬ টি, হলদিয়াপালং ২২ টি, রাজাপালং ৪৯ টি ও পালংখালী ৩১ টি। দুই ধাপে মোট ১৪৫ টি ঘর নির্মাণে ২ কোটি ৫৯ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় করা হচ্ছে।
উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, উখিয়ায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ১৪৫ পরিবারকে নতুন ঘর প্রদানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ‘গৃহহীন মানুষদের বিনামূল্যে সেমিপাকা ঘর ও জমি ‘ প্রদান অনন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
ভয়েস/জেইউ।