শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছে আরও ৩০টি পরিবার।
রবিবার (২০জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ের কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে
এক আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.পারভেজ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ,মিডিয়া কর্মীগণ এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগীরা।
সভাশেষে অতিথিরা উপকারভোগীদের হাতে টেকনাফ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ৩০টি ঘর ও জমির কাগজপত্র বুঝিয়ে দেন ।
ভয়েস/আআ