শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারী আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে। এসময় মাদক বহনের দায়ে একটি ব্যাটারিচালিত টমটম ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। আটককৃতরা হলো টেকনাফের বড় হাবিব পাড়ার মৃত আবদুল মুনাফের ছেলে মো: শাকের (২৮) ও মো :আমিনের ছেলে মোঃ কেফায়েত উল্ল্যাহ (২২)। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে টেকনাফ উপজেলার বাইতুস শরফ জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION