রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

দুধের পর পানি খাওয়া উচিত নয়

স্বাস্থ্য ডেস্ক:

সকালের নাশতা কিংবা রাতে ঘুমানোর আগে দুধ পান করার অভ্যাস আছে অনেকেরই। দুধ পানের পর পানি খেয়ে নেওয়াও স্বভাবতই অভ্যাস। কিন্তু এই অভ্যাসটি কাল হয়ে দাঁড়ায় সুস্বাস্থ্যের ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন, শিশু কিংবা বড়দের দুধের পর পানি খাওয়া মোটেও উচিত নয়। এর ফলে মানবদেহে ঘটতে পারে নানা সমস্যা। অনেকেরই এ বিষয়ে জানা নেই।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শিশুরা এক গ্লাস হালকা গরম দুধের পরে পানি পান করলে হতে পারে পেট খারাপ, এমনকি হজমেও খারাপ প্রভাব ফেলতে পারে। এ ছাড়া আরো কিছু সমস্যার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

বলা হয় দুধ নিজেই পুরো ভিটামিনে ভরপুর। হাড়কে শক্তিশালী করার পাশাপাশি এটি আমাদের শক্তিও দেয়। ক্যালসিয়ামসমৃদ্ধ দুধ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দুধ আমাদের দেহে খনিজ ও ভিটামিনের চাহিদা পূরণ করে।

শিশুরা দুধ পানের সঙ্গে সঙ্গে পানি পান করলে দুধের শক্তি বা কার্যকারিতা কমে যায়। শরীর দুধ থেকে প্রয়োজনীয় পুষ্টি পাবে না। দুধ পান করার কোনো সুফল আসবে না। সে ক্ষেত্রে দুধ পানের এক বা দুই ঘণ্টা পর পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা।

কোনো খাবার খাওয়ার পরপরই দুধ পান উচিত নয়। এতে বদহজম, বমি বমি ভাব, পেটব্যথার মতো সমস্যা হতে পারে। এর বিশেষ কারণ, লবণ ও তেলে তৈরি খাবার দুধের স্ববিরোধী প্রকৃতির।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION