শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

সবাই এখন ভ্যাকসিন ব্যবসায়ী: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

ভয়েস নিউজ ডেস্ক:

সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী – সবাই টিকার ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার (২২ জুন) তিনি সাংবাদিকদের বলেন, সবাই এখন ভ্যাকসিন ব্যবসায়ী। সবাই আমাদের কাছে বিক্রি করার জন্য আসছে।

মন্ত্রী বলেন, ‘একটা মজার কাহিনী বলি। আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ আমাদের জানিয়েছেন যে অমুক লোক অনেক টিকা দিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমেরিকার লোক আমাদের জানিয়েছে, তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে তাদের কোনও ডিলারই নাই।’

তিনি বলেন, ‘ভ্যাকসিন একটা মজার জিনিস। এখন সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই এখন ভ্যাকসিন ব্যবসায়ী।’

টিকা কবে নাগাদ পাওয়া যেতে পারে জানতে চাইলে তিনি বলেন, টিকা নিয়ে সুখবর পাবো কিন্তু কবে পাবো সেটি এখন বলতে পারছি না। পৃথিবীর ধনী সাতটি দেশ অর্থাৎ জি-৭ ১০০ কোটি টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। খালি শুনছি দেবে কিন্তু দেওয়ার কথা কেউ বলছে না, শুধু আশ্বাস দিচ্ছে।

মন্ত্রী বলেন, ‘ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যত জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে।’

টিকা এখন অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অনেকে বলে যে দেবো কিন্তু কেউ দেয় না। আবার দেওয়ার সময় জিজ্ঞাসা করে যে অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কিনা। এখন দেখা যাচ্ছে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।সূত্র;বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION