শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন মহেশখালীর প্রবীণ সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান

 আমিনুল হক, মহেশখালীঃ
হাজার হাজার জনতার উপস্থিতিতে চির বিদায় নিলেন মহেশখালীর প্রবীণ সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান। মহেশখালীর সাংবাদিকতা জগতের পথিকৃৎ মাওলানা শফিক উল্লাহ খান তাঁর মা-বাবার কবরের পাশে সাড়ে তিন হাত জায়গায় শায়িত হয়েছেন। আজ (২২,জুন) সকাল সাড়ে ৯ টায় মহেশখালীর ছোটমহেশখালী দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া জামে মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, গতকাল (২১ জুন)  দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের  দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়ার আলেমে দ্বীন মরহুম মকবুল আহাম্মদ এর সুযোগ্য সন্তান মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান। তাঁর নামাজে জানাজায় ইমামতি করেন তাঁর সুযোগ্য সন্তান হাফেজ আশরাফ উল্লাহ খান।
জানাজা নামাজের পূর্বে সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান এর ছোট ভাই বিশিষ্ট ব্যাংকার বোরহান উদ্দিন খান এর সঞ্চালনায় এসময় স্মৃতি চারণ ও সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান এর ছোট ভাই, বাংলাদেশ গণ আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও জনতার টেলিভিশন এর এমডি আতা উল্লাহ খান, মহেশখালী  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম শাহীন, ছোটমহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এনামুল করিম, ছোটমহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক শফিক উল্লাহ খান এর বড় ভাই অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার নাছির উল্লাহ খান, সাংবাদিক শফিক উল্লাহ খান এর সুযোগ্য সন্তান ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৌফিক উল্লাহ খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছোটমহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদু ছামাদ, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, ছোটমহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম রায়হান, ফরিদুল ইসলাম চৌধুরী, প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান ও আবদুচ ছালাম কাকলী, সিনিয়র সাংবাদিক  আমিনুল হক ও  জয়নাল আবেদীন, মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এম ছালামত উল্লাহ বিএ, সাংবাদিক যথাক্রমে সাহাব উদ্দিন, শ ম ইকবাল বাহার চৌধুরী, এম বশির  উল্লাহ, মকছুদুর রহমান, আবদুর রশিদ, মিছবাহ উদ্দিন আরজু, মোহাম্মদ হোবাইব সজিব, কায়সার হামিদ, এনামুল হক, সালমান এম রহমান ও ফারুক আজম। জানাজা শেষে মহেশখালী প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION