রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভারতে করোনায় আক্রান্ত ৩ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেলো।

বিশ্বের দ্বিতীয় দেশে হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে শুধু আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
বুধবার (২৩ জুন) সকালে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১ হাজার ৪৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।

ভারতে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯৮ জনের। এছাড়া, দেশটিতে ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৫৪ লাখ ২৪ হাজার ৩৭৪ জনের। এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২৯ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৫১১ জনের। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION