শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
আবুল বশর পারভেজ, মহেশখালী :
মহেশখালীতে অস্ত্র ও কার্তুজ সহ সন্ত্রাসী মোঃ রিদোয়ান প্রকাশ কালো রিদোয়ানকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল মোঃ জাহিদুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ২২ জুন সকাল ১১ টায় মহেশখালীর চালিয়াতলী স্থান থেকে সন্ত্রাসী রিদোয়ান প্রকাশ কালো রিদোয়ানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিদোয়ান মহেশখালীর কালারমারছড়া উত্তর ঝাপুয়া পাহাড়তলী এলাকার আজিজুল হক প্রকাশ জুলুইক্যার ছেলে বলে জানা গেছে। গ্রেফতারের পর সন্ত্রাসী রিদোয়ানকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যমতে, শাপলাপুরের উত্তর ষাইটমারা ও কালারমারছড়া উত্তর ঝাপুয়া পাহাড়ের গভীরে অভিযান চালিয়ে ২ টি দেশীয় তৈরি (এলজি) আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেন। এব্যাপারে আজ ২২ জুন রাত্রে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল মোঃ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল। এসময় তারা বলেন, গ্রেফতারকৃত সন্ত্রাসী রিদোয়ান প্রকাশ কালো রিদোয়ান একজন দুর্দশ সন্ত্রাসী। সে মহেশখালী ও বিভিন্ন স্থানে ডাকাতি সহ অপরাধমুলক কাজ সংগঠিত করে আসছে। প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, তার বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
ভয়েস/জেইউ।