শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভেসে যাওয়া ইসরারের মৃত দেহ পাওয়া গেছে

ইসরার,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
গতকাল কক্সবাজার সমুদ্র সৈকতে সাগরে ভেসে যাওয়া বন্ধুকে তুলতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র ইসরার হাসনাইন মৃতদেহ উদ্ধার হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে লাশটি দেখতে পায় স্থানীয়রা।

ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র এবং শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আমান উল্লাহর ছেলে।

ট্যুরিস্ট পুলিশের সূত্র জানান, লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয় লাইফগার্ড, ভাসাজালের জেলেদের সহায়তায় কূলে আনা হয়।

প্রত্যক্ষদর্শী এক জেলে জানান, রবিবার সকালে আমি সুতোর ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছিলাম। ওই সময়ে সৈকতের ‘বাহিরের চরে’ গিয়ে কিছু ছেলে গোসল করতে দেখে নিষেধ করি। তারা নিষেধ না মেনেই গোসল করছিল। কিছুক্ষণ পরে ফিরে আসার পথে চোরাগর্তে পড়ে যায় দুইজন। সেখান থেকে একজন তাৎক্ষণিক উদ্ধার হয়। আরেকজনকে পাওয়া যায় নি।

উল্লেখ্য, রবিবার (২৭ জুন) সকাল পৌনে ৮ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছে ইসরার হাসনাইন (১৫)।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION