শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার নাগরিক ফোরামের সদস্য হাজি মোঃ ইলিয়াছের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল ৩০ জুন বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রধান সড়কস্থ গ্রীন বেলী বিজনেস সেন্টারের তৃতীয় তলায় কক্সবাজার নাগরিক ফোরামের কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত
শোকসভা ও দোয়া মাহফিলে নাগরিক ফোরামের সদস্য ও মরহুম ইলিয়াছের স্বজনসহ বন্ধুগন অংশ গ্রহণ করেছেন। এতে স্মৃতি চারনে অংশগ্রহণ করেন নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন ও সেক্রেটারি প্রফেসর আনোয়ারুল হক,সহ সভাপতি মোহাম্মদ হোসেন মাসু, এডভোকেট আব্দুর রহিম,আব্দুল মতিন আজাদ,মোর্শেদুর রহমান খোকন, রুহুল আমিন সিকদার, বোরহান উদ্দিন রব্বানী,ওসমান গনি, আদনান মনছুর,কামরুল, আবু তাহের কুতুবী, মরহুম ইলিয়াছের পুত্র ইসমাম হোসাইন প্রমুখ। পরে মরহুম ইলিয়াছের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকরিয়া।
গত ২১ জুন সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন হাজি মোঃ ইলিয়াছ।
ভয়েস/জেইউ।