শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নাছির উদ্দীন কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যাগে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এক জরুরী বৈঠক ইউএনওর অফিসে সম্পন্ন হয়েছে।
উক্ত বৈঠকে উপস্হিত ছিলেন, ইউএনও মোঃ নুরের জামান চৌধুরী, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা,ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার লেলিন দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রজব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, ইসলামী ফাউন্ডেশনের ইনচার্জ ইলিয়াছ রেজা, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস,কে,লিটন কুতুবী, উপজেলা সমাজ সেবা প্রতিনিধি হাসান মুরাদ উপস্হিত ছিলেন।
বৈঠকে সিন্ধান্ত হয় ১ জুলাই হতে ০৭ জুলাই পর্যন্ত জনপ্রশাসন ও স্বাস্হ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারী অনুয়ায়ী সকল বিধি নিষেধ মেনে চলতে হবে। কুতুবদিয়া দ্বীপে বসবাসরত মানুষকে করোনা মহামারি থেকে রক্ষার জন্য কুতুবদিয়া দ্বীপের ৬ ইউনিয়ন পরিষদ কতৃর্পক্ষ গ্রাম মহল্লায় মাইকিং করে সচেতনতা করা হয়েছে। তার সাথে কুতুবদিয়া চ্যনেলে পারাপারে নৌ বন্ধ থাকিবে, তবে রোগী, বিদেশগামী যাত্রী, জরুরী সেবাদানকারী পবিবহন পারাপার করতে পারবে। ঘাটে পুলিশ টিম টহল থাকবে। বিশেষ করে দরবার ঘাট,বড়ঘোপ স্টীমার ঘাট পুলিশ টিম থাকবে, কুতুবদিয়া দ্বীপের অভ্যান্তরে সকল যান্ত্রিক পরিবহন বন্ধ থাকবে, বিয়ে অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান আপাতত বন্ধ থাকবে। পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত এ ঘোষনা বলবৎ থাকবে। নিত্যপ্রযোজনীয় মালামাল স্বাস্হ্যবিধি মেনে পাইকারি বাজার থেকে আনতে পারবে। সরকারি,বেসরকারি ব্যাংকের সকল লেনদেন তাদের ঘোষিত নিয়মে চলবে। ব্যাংক কর্মকর্তা,কর্মচারী কর্মস্হলে থাকতে হবে। বিকাশ,রকেট,নগদসহ লেনদেনের দোকান শুধুমাত্র সীমিত আকারে খোলা থাকবে, কাঁচা বাজার খোলা জায়গায় বসাতে হবে, বড়ঘোপ বাজারে, লামার বাজার,ধুরুং বাজার, পুলিশ টিম টহল দিবে।
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল রেষ্টুরেন্ট সহ সকল খাবার দোকানে পার্সেল হিসেবে খাবার বিক্রি করতে পারবে। দোকানে বসে খাবার বিক্রি করা যাবে না। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। উপকূলীয় এলাকা হিসেবে নৌবাহিনীর একটি টিম টহলে থাকবে।
ভয়েস/জেইউ।