শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুটাখালীর অধ্যাপক মোঃ নাজের আর নেই

ভয়েস নিউজ ডেস্ক:

প্রথম জানাযা ঢাকায়, দ্বিতীয় জানাযা কিশলয় স্কুল মাঠে শনিবার সকাল সাড়ে ১০টা

কক্সবাজারের প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ও কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের অবঃ অধ্যাপক মোঃ নাজের প্রকাশ নাজের প্রফেসর (৭৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি… রাজেউন।

শুক্রবার (২ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকার উত্তরায় তার কনিষ্ঠ পুত্র তানজিম মোহাম্মদ তুমুলের বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে সম্প্রতি সময়ে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক মোহাম্মদ নাজের বিগত ২০০৪ সালে সরকারি চাকুরি হতে অবসর নেন।

মরহুমের ভাতিজা খালেদ মুর্শেদ হিরু জানান, অধ্যাপক মোহাম্মদ নাজেরের প্রথম জানাযা ঢাকায় হবে। পরে তাঁর মৃতদেহ খুটাখালীর দক্ষিনপাড়ায় আনা হবে এবং আগামীকাল সকাল সাড়ে ১০টায় কিশলয় স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া গ্রামের মরহুম ফজল করিমের পুত্র ও মরহুম মাষ্টার মোক্তার আহমদের ছোট ভাই।
তিনি ২ কন্যা ২ পুত্র সন্তানের জনক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, খুটাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক বাহাদুর হক।

ভয়েস/জেইউ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION