শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কোহেলীয়া নদীতে পাওয়া গেল কচ্ছপ

ভয়েস প্রতিবেদেক, মহেশখালী:

মহেশখালীর কোহেলীয়া নদীতে মাতারবাড়ী উত্তর রাজঘাট বেড়িবাঁধের পাশে পাওয়া গেল একটি বয়স্ক ও বড় “কচ্ছপ” যার ওজন আনুমানিক (২০/২৫) কেজি হবে বলে জানান , প্রত্যক্ষদর্শীরা ।

২ জুলাই (শুক্রবার) বিকালে মাতারবাড়ী উত্তর রাজঘাট এলাকায় বেড়িবাঁধের পাশে কচ্ছপটি দেখতে পায় স্থানীয় লোকজন । বিষয়টি তারা তাৎক্ষণিক মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়িকে জানান । পরে নৌ-পুলিশ গিয়ে কচ্ছপটি তুলে উপরে নিয়ে আসেন । নৌ-পুলিশের সদস্যরা মহেশখালী উপজেলা মৎস্য দপ্তর এর মৎস্য প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে খবর দেন । মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম মাতারবাড়ী নৌ-পুলিশকে কচ্ছপটির নিরাপত্তার জন্য সাগরে ছেড়ে দিতে বলেন । পরবর্তীতে মাতারবাড়ী নৌ-পুলিশ পশ্চিমে কুতুবদিয়া চ্যানেলে জলজ প্রাণীটিকে ছেড়ে দিয়ে কচ্ছপটিকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিলেন ।

এদিকে মহেশখালীর সচেতন মহল মনে করেন , কোহেলীয়া নদীর পানি দূষণের কারনেই হয়তো জলজপ্রাণী গুলো নিজেরা অস্তিত্ব রক্ষা করতে পারছে না । আগে এ নদীতে বিভিন্ন প্রজাতির ছোট বড় জলজ প্রাণী দেখা যেত , এখন আর সে সব প্রাণী গুলোর দেখা মিলে না । প্রাণ – প্রকৃতি রক্ষা করতে হলে কোহেলীয়া নদী বাঁচিয়ে রাখা অতিব প্রয়োজন বলে মনে করেন মহেশখালীর সচেতন মহল ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION