রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

দুই দেশ থেকে আসল থেকে এলো ৪৫ লাখ টিকা

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও চীন থেকে চারটি ফ্লাইটে ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে। শুক্রবার (২ জুলাই) রাত থেকে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত টিকা বহনকারী এসব ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টায় প্রথম চালানে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় আসে। টিকাগুলো নিয়ে এমির‌্যাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

পরে শনিবার (৩ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দুইশ’ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়। টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

অর্থাৎ ​দুই চালানে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা এলো দেশে।

এছাড়া শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় চীনের বেইজিং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিনোফার্ম উদ্ভাবিত ১০ লাখ ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পরে শনিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় চীন থেকে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো আনা হয়।

এ নিয়ে দুটি ফ্লাইটে মোট ২০ লাখ ডোজ টিকা এলো চীন থেকে।

সবমিলিয়ে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে সরকারের হাতে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION