শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সালাহ উদ্দিন আহমেদ, ফাইল ছবি ভয়েস প্রতিবেদক:
ভারতের শিলংয়ে অবস্থানরত সালাহ উদ্দিন আহমদ এর বাতিল সিম ব্যাবহার করে প্রতারক চক্রের কে বা কারা বিভ্রান্তমূলক কথার মাধ্যমে প্রতারণার আশ্রয় গ্রহণ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবিষয়ে একটি বিবৃতি দেন প্রেস সচিব -মো: ছফওয়ানুল করিম।
তিনি জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ মহোদয় বাংলাদেশে অবস্থানকালে ২০১৫ ইং সালের ফেব্রুয়ারী পর্যন্ত একটি মোবাইল ফোন ব্যবহার করতেন যার নাম্বার ছিল 01824987046. উক্ত ২০১৫ ইং সালের মে মাস থেকে আজ পর্যন্ত তিনি ভারতের শিলং এ নির্বাসিত জীবনযাপন করছেন। ২০১৫ ইং সালের জুন মাসে আমরা উক্ত নাম্বারটি রবি‘র হেড অফিসে গিয়ে রেজিষ্ট্রেশন বাতিল করে চুড়ান্তভাবে বন্ধ করে দেই।কিন্তু প্রায় ৬ বছর পরে এসে কে বা কারা নাম্বারটি আবারো চালু করে ওনার নাম ব্যবহার করে লোকজনকে বিভ্রান্তিমূলক ম্যাসেজ দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য ও বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি সতর্ক থাকার আহবান করেন।
ভয়েস/ জেইউ।