শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সেলিম উদ্দীন, ঈদগাঁও:
সরকার ঘোষিত লকডাউনে আয় রোজগার নেই। পরিবার নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছে। সংসারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই জীবিকার সন্ধানে বড়শি নিয়ে মাছ ধরতে বের হন দিনমুজর নুর মোহাম্মদ। নিয়তির নির্মম পরিহাস, ফেরা হলোনা মাছ নিয়ে। ঘরে ফিরলেন লাশ হয়ে।
সোমবার (৫ জুলাই) সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বটতলী ঘাট থেকে ডুবুরিদের সহযোগিতায় হতভাগার লাশ উদ্ধার করা হয়।
নুর মোহাম্মদ কক্সবাজার সদরের ঈদগাঁও পশ্চিম ভাদিতলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
দিনমজুর নুর মোহাম্মদসহ এলাকার ১০/১২জন মিলে ডুলাহাজরা বহতলী ধোয়ার কুমে বড়শি দিয়ে গত রবিবার মাছ ধরতে যায়। বড়শি দিয়ে মাছ ধরতে বসা অবস্থা থেকে হঠাৎ সে পানিতে ঝাঁপ দেয়।নদীর পানিতে ডুবে যাওয়া থেকে না উঠলে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু পাওয়া যায়নি।
খবর পেয়ে ঈদগাঁও ইউপি মেম্বার বজল আহমেদের নেতৃত্বে লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মেম্বার বজল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লোকজন নিয়ে ডুলাহাজারা ইউপিচেয়ারম্যান আমিনের সহযোগিতায় ডুবুরির মাধ্যমে লাশ উদ্ধার করে নিয়ে আসি।
ভয়েস/জেইউ।