শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ৬ হাজার এমফিটামিন ট্যাবলেট জব্দ :আটক -১

ভয়েস প্রতিবেদক, উখিয়‍া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার ১২ পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেটসহ একজন কে আটক করেছে ৮ আর্মড ব্যাটালিয়ান পুলিশ। আটককৃত হলো টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়ার সোনা আলীর ছেলেদেলোয়ার হোসেন (২২)।

সোমবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্প-১৬ এর আওতাধীন কাটাতারের ভিতরে নুরুল আমিনের বসতবাড়ির সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানা হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION