শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে পাচারের জন্য মজুদ রাখা ২১২বস্তা চাল ও ৫০২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ১৪এপিবিএন পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৬জুলাই ভোর রাতের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্প-৮ ডব্লিউ এর এ-ব্লক এলাকায় রোহিঙ্গাদের ত্রাণ পাচারের জন্য মজুদ রাখার সংবাদ পেয়ে কক্সবাজার ১৪এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ টিম নতুন রাস্তার মাথায় ১টি পরিত্যক্ত দোকান হতে মালিকবিহীন ২১২টি ছোট-বড় সাদা প্লাষ্টিকের বস্তা ভর্তি ৩লক্ষ ৫হাজার ২শ ৮০টাকা মূল্যমানের ৮হাজার ৪শ ৮০কেজি আতপ চাল এবং ৬৭হাজার ৭শ ৭০টাকা মূল্যমানের ৫০২ বোতল সয়াবিন তেল জব্দ করে। উদ্ধারকৃত মালামাল উক্ত ক্যাম্পের সিআইসি ইশতিয়াক আহম্মেদ এর নির্দেশনায় ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের আরসিও অফিসের গুদামে নিরাপদ হেফাজতে রাখা হয়।
কক্সবাজার ১৪এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাঈমূল হক জানান, মালিকবিহীন উদ্ধারকৃত চাল ও তেল ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে একটি সাধারন ডায়েরী রুজু করা হয়েছে।
ভয়েস/জেইউ।