রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

পদত্যাগ করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:
একযোগে পদত্যাগ করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রীসহ মোট ৯ মন্ত্রী। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরণের রদ বদল হতে চলেছে। এর আগে পদত্যাগ করেছেন বর্তমান মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়া ও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও। পশ্চিমবঙ্গ রাজ্যের দেবশ্রী চৌধুরিও নারী ও শিশুকল্যান প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের আরেক নেতা বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও নিজের পদ ছেড়েছেন। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধনের পদত্যাগ নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। গত মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে বড় ধরণের সংকটে পড়েছিল ভারত।
এতে স্পষ্ট হয়ে উঠেছিল দেশটির স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। বহু বছর পর ফের ভারত বাধ্য হয়েছিল বিদেশ থেকে ত্রাণ নিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের এতটাই বাইরে চলে গিয়েছিল যে এক দিনে ৪ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন দেশটিতে। উত্তরপ্রদেশের নদীতে ভাসতে দেখা গিয়েছে মৃতদেহ। এছাড়া ভ্যাকসিন ঘাটতি নিয়েও দেশে হাহাকার দেখা গেছে। এই পরিস্থিতিতে সব মহলেই নিন্দার মুখে পড়তে হয় মোদি সরকারকে। সুত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION