শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৩৩৩ নাম্বারে কল দিলে পৌঁছে দেওয়া হবে খাবার-জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ

এম. এ আজিজ রাসেল:
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার (০৭) জুলাই বিকালে কেন্দ্রীয় বাসটার্মিনাল, মোড়, বাহারছড়া গোল চত্বর, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, লালদিঘী পাড়, শহীদ দৌলত ময়দানে ৩০০ জন পরিবহন শ্রমিক, সিএনজি চালক, সেলুন কর্মচারী ও হতদরিদ্র মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) বিভীষণ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও জেলা শীল কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি ডা. সুনীল কুমার সুশীল।

প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, চলমান কঠোর লকডাউনে নানান শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এসব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে দিনমজুর, রিকশাচালক, মুচি, পর্যটন কর্মীসহ কর্মহীন মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হবে। জেলার অন্যান্য উপজেলায়ও এই কার্যক্রম চলছে। এছাড়া কারও ঘরে যদি খাবার না থাকে হটলাইন ৩৩৩ নাম্বারে কল দিলে স্বেচ্ছাসেবকরা খাবার পৌঁছে দেবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION