সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজারে কিশোর গ্যাং লিডার আলমগীরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের আলোচিত বিডিআর সৈয়দ হত্যাকান্ডের মূলহোতা, ২০ মামলার আসামি মোহাম্মদ আলমগীরের (২৩) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ আজ শুক্রবার ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্ত্বর এলাকার ঝাউবাগাব থেকে ওই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

জানা যায় -গত ১৮ এপ্রিল এই মোহাম্মদ আলমগীর, তার ভাই আলাউদ্দিনের নেতৃত্বে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার চেয়ারম্যানের মায়ের ঘোনা এলাকায় আবু সৈয়দ ওরফে বিডিআর সৈয়দকে (৬৫) জবাই করে হত্যা করা হয়েছিল। এই বিডিআর সৈয়দ পারিবারিক সম্পর্কে নিজের বোনের শ্বশুর ছিলেন৷

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির জানান, শুক্রবার ভোরে কবিতা চত্বরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

তিনি জানান, হাসপাতাল মর্গে নিয়ে যাওয়ার পর অনেকেই ওই যুবককে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটা এলাকার মোহাম্মদ ফরিদ ওরফে দারোয়ান ফরিদের ছেলে মোহাম্মদ আলমগীরের লাশ হিসেবে শনাক্ত করেন।

ওসি শাহজাহান কবির জানান-সন্ত্রাসি ও কিশোর গ্যাংলিডার এই আলমগীরকে পুলিশ অনেকদিন ধরে খুঁজছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে অন্তত ২০টি মামলা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION