শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

লকডাউন: মহেশখালীতে গত এক সপ্তাহে ৩৮ হাজার ৪শত টাকা জরিমানা

আবুল বশর পারভেজ-মহেশখালী

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারাদেশের মতো কক্সবাজারের মহেশখালীতর কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন,নৌ, বিজিবি ও পুলিশ বাহিনী। একারনে উপজেলা জুড়ে অনেকটা ফাঁকা অবস্থা ও প্রশাসনের নিয়মিত তৎপরতা লক্ষ্য করা গেছে।

১ জুলাই থেকে ৭জুলাই সপ্তাহ ব্যাপী ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আলমগীর আইন শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে অভিযান চলমান রাখে।

সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮ এর আওতায় মহেশখালী উপজেলা প্রশাসনের (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাফুজুর রহমান ও(এসিল্যন্ড) নির্বাহী ম্যাজিষ্ট্রট এসএম আলমগীর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্টান ও যানবাহন কে
৮৮টি মামলা দায়েরর মাধ্যমে ৩৮হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই,অফিসার ইনচার্জ আশিক ইকবাল-লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গুরুত্বপর্ণ জায়গায় পুলিশের চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার চলমান রাখে।সাথে বাংলাদেশ নৌ বাহিনী,বিজিবি,
আনসার,রোভার স্কাউট দল,সাংবাদিক লকডাউন বাস্তবায়নে সপ্তাহ ব্যাপী মাঠে থাকে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান- লকডাউন বাস্তবায়নে মহেশখালী উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হচ্চে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION