শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুটাখালীর ক্বারী ছাহেব হুজুরের মৃত্যু, জানাযা ও দাফন সম্পন্ন

ভয়েস প্রতিবেদক,ঈদগাঁও

বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে হযরত মাওলানা ক্বারী আবু তালেব (১০০) প্রকাশ ক্বারী ছাহেব হুজুর ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি….. রাজেউন।

শনিবার (১০ জুলাই) দুপুর দেড়টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়াস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন।

তিনি বর্নিত ইউনিয়নের সাবেক বহলতলী নিবাসী ও বর্তমান উত্তর মেদাকচ্ছপিয়া গ্রামের মরহুম মকবুল আলীর পুত্র ও ১ নং ওয়ার্ড মেম্বার ছলিম উল্লাহর পিতা। তিনি ৬ পুত্র ও ১০ কন্যা সন্তানের জনক। তিনি ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী, সাদা মনের মানুষ ও উত্তর মেদাকচ্ছপিয়া নুরানী একডেমীর প্রতিষ্টাতা।

তিনি দীর্ঘ তিন দশক ধরে রামু চাকমারকুল মাদরাসায় শিক্ষকত করেন। পরবর্তীতে মেদাকচ্ছপিয়া জমিদার বাড়ী জামে মসজিদের ইমাম ও উত্তর মেদাকচ্ছপিয়া জামে মসজিদে বিনা বেতনে ইমামের দায়িত্ব পালন করেন।

একইদিন এশারের নামাজের পর উত্তর মেদাকচ্ছপিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, খুটাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক বাহাদুর হক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION