শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো.মামুনুর রশিদ চকরিয়া উপজেলার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেছেন। এছাড়াও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি উপহার সামগ্রী বিতরণ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং পুলিশ সুপার (এসপি) মো.হাসানুজ্জামান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ স্যার চকরিয়ার নিম্ন আয়ের ও কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেছেন। এছাড়া জাতীয় সেবা নাম্বার ৩৩৩-এ কল করে সহযোগিতার চাওয়া একশ জন প্রতিবন্ধীদের মধ্যে ৫১জন প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।
এদিন জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ উপজেলাধীন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া গরুর বাজারের স্থান পরিদর্শন করে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও চকরিয়ার বিভিন্ন স্থানে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহারকৃত বাড়ি পরিদর্শন করে কোন নির্মাণ ত্রুটি বিচ্যুতি আছে কিনা তা পরিদর্শন করেন। এসময় তিনি উপকারভোগীদের সাথে কথা বলে তাদের ঘর ও দৈনন্দিন জীবন সম্পর্কে খোঁজ নেন এবং তাদের বাড়ির আঙিনায় তাদের নিয়েই ফলজ বৃক্ষ চারা বিতরণ ও রোপন করেন।
ভয়েস/জেইউ।