শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টর্চ লাইটের আঘাতে প্রাণ গেল রোহিঙ্গার, গ্রেফতার ১০

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
টেকনাফের নয়াপাড়া রে‍াহিঙ্গা ক্যাম্পে টর্চ লাইটের আঘাতে মোঃ শাকের (৪৫) নামের রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মোঃ শাকের নয়াপাড়া ক্যাম্প, ব্লক- সি, শেড নং- ৮৯২/১ এর আবু তালেবের ছেলে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জন‌কে আটক করা হয়েছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তিনি জানান, নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লকে মোঃ এনামত প্রকাশ এনাম ও মোঃ শাকেরকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর ও মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করে। ঘটনার সংবাদ পেয়ে ক্যাম্প অভ্যন্তরে নিয়োজিত টহলরত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেভিকটিমকে উদ্ধার করে।পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নয়াপাড়া এ‌পি‌বিএন ও টেকনাফ থানা পুলিশ বিভিন্ন স্থানে যৌথ অ‌ভিযান পরিচালনা ক‌রে হত‌্যাকা‌ন্ডের সঙ্গে জ‌ড়িত ১০ রোহিঙ্গা শরনার্থীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যাক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION