শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় তুচ্ছ ঘটনায় কিশোরকে পিটিয়ে জখম

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় তুচ্ছ ঘটনায় ফয়সাল কাদের তামিম (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউপির মছিন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোর একই এলাকার ফজল কাদেরের ছেলে। গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় আহতের ভাই ইসমাঈল ফাহিম বাদী হয়ে একই এলাকার আবদুল কাদেরের ছেলে মোঃ লোকমানসহ আরো কয়েকজনকে বিবাদী করে থানায় এজাহার জমা দিয়েছেন।

আহতের ভাই ইসমাঈল ফাহিম বলেন, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মোবাইলের বিষয় নিয়ে আমার ভাইকে পিটিয়ে গুরুতর জখম করে মোঃ লোকমান ও তার সহযোগিরা। এমনভাবে মারধর করে একপর্যায়ে রক্তবুমি করে দেন। দ্রুত এমন খবর আমরা জানতে পারলে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আইনী প্রতিকার পেতে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছি।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কানন সরকার লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করতে এসআই খায়েরকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION