শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নিজে ও দেশকে সুস্থ্য রাখতে হলে গাছ লাগান-জেলা প্রশাসক

ভয়েস প্রতিবেদক:

বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধন

কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেন, নানা কারণে পৃথিবীর পরিবেশ দূষণের মধ্যে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছে পৃথিবী। এসব কিছুর ভয়াবহতা থেকে পৃথিবীকে বাঁচাতে হলে সর্বত্র গাছ লাগাতে হবে। বিশ্ব সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, করোনার কারনে আজ পৃথিবী অস্থির হয়ে উঠেছে। মহাবিপর্যয়ে পড়েছে পৃথিবীর মানুষ। এখন কঠিন মুহুর্ত পার করছে বাংলাদেশ। এই সময়েও সবার গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কক্সবাজার জেলার প্রত্যেক উপজেলায় বর্ষা মৌসুমে প্রতিদিন বৃক্ষরোপণ করা হচ্ছে। নিজেকে , পরিবারকে, দেশকে . বিশ্বকে সুস্থ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বিতরণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো: নাজমুল হুদা, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: জুনাইদের পরিচালনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের কর্মকর্তা বিশ্বজিত পাল বিশু, মোহাম্মদ উর রহমান মাসুদ , রায়হান উদ্দিন চৌধুরী, ডা: চন্দন কান্তি দাশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION