শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে ৫০ শয্যা বিশিষ্টি হোপ আইসলেশন ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারে ৫০ শয্যা বিশিষ্টি হোপ আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে শহরের পশ্চিম বাহারছড়ার কবিতা চত্বর এলাকায় এই আইসলেশন ও চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোরবানের পর আক্রান্তের সংখ্যা বাড়বে। তাতে হাসপাতালে জায়গা দেয়া কঠিন হবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন কঠিনভাবে করোনা প্রতিরোধ করতে হবে, মাস্ক পরতেই হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, গ্রামগঞ্জে আক্রান্তের হার বেড়েই চলেছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটিকে আরও শক্তিশালী করতে হবে। গ্রাম এলাকার ওয়ার্ড পর্যায় থেকে প্রশাসন, রাজনৈতিক নেত্ববৃন্দ, জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাড. সিরাজুল মোস্তফা বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে প্রশাসনের সাথে সমন্বয় করে টিম ওয়ার্ক করা হচ্ছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবিক সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জেলা আওয়ামী লীগ ও প্রসাশনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক কার্যক্রমে এগিয়ে আসতে হবে। বিশেষজ্ঞদের ধারণা কোরবানি ঈদের পরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই আমাদের যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। সংক্রমণ আরও বৃদ্ধি পেলে সবাইকে কোমর বেঁধে ঝাপিয়ে পড়তে হবে। মানুষের জীবন বাঁচাতে কাজ করলে তাঁর প্রতিদান আল্লাহর কাছ থেকে মিলবে।”

সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, “প্রতিদিন করোনা শনাক্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এতে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্তের সংখ্যা দীর্ঘ হচ্ছে। এই হোপ আইসলেশন ও চিকিৎসা কেন্দ্র সদর হাসপাতালের আইসোলেশনের চাপ অনেকটা কমবে।”

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মো. আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, ডব্লিউএইচও এর স্বাস্থ্য পরামর্শক ডা. সেনথানো সায়মন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নওশাদ রিয়াদ, ডা. ইমরুল কায়েস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াসমিন আক্তার।

সভাপতির বক্তব্যে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান বলেন, হোপ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে। এই সেন্টারে সম্পূর্ন বিনামুল্যে কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীদের দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করবে। এই সেন্টারটিতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সহ স্বয়ংক্রিয় অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র রয়েছে যার সার্বিক পরিচালনায় থাকবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন ৩ জন ডাক্তার, ৪ জন নার্স, ৪ জন প্যারামেডিক, ৫ জন সাপোর্ট স্টাফ, ৭ জন আয়া-ক্লিনার, ৩ জন সিকিউরিটি গার্ড ও ২ জন ওয়াশ ম্যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION