শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
হামলা, ভাংচুর,ফাইল ছবি বার্তা পরিবেশক:
মহেশখালীর হোয়ানকের রাজুয়ারঘোনায় সন্ত্রাসী হামলায় বাড়ী-ঘর ভাংচুর ও ক্ষেত বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৬ই জুলাই দুপুর ১২ টায়। রাজুয়ারঘোনা এলাকার আবদু সালামের স্ত্রী খুরশিদা বেগম কর্তৃক মহেশখালী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে দাবি করেন তাদের সাথে একই এলাকার হাবিবুর রহমানের পুত্র কলিম উল্লাহর সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে খুরশিদার স্বামী আবদু সালামকে একটি হত্যা মামলায় মিথ্যা আসামী করে জেল খাটায়।
তার অনুপস্থিতিতে স্থানীয় কলিম উল্লাহ গং আবদু সালামের পরিবারের উপর বিভিন্নভাবে নির্যাতন ভয়ভীতি প্রদর্শন বসত ভিটা থেকে উচ্ছেদের হুমকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় কলিম উল্লাহর নেতৃত্বে শফি উল্লাহ, মোঃ নয়ন, জসিম উদ্দিন, মোঃ হামিদ, গিয়াস উদ্দিনসহ আরো ৪/৫ জন সংঘবদ্ধ সন্ত্রাসী দল প্রকাশ্য দিবালোকে আবদু সালামের বাড়ী-ঘরের উপর হামলা করে। হামলাকালে ধারালো দা, লোহার রড, লাঠি সোটা, ইত্যাদি অস্ত্র-শস্ত্র সহকারে আবদু সালামের মাঠির দেওয়ালের ঘর ভাংচুর, ছালের টিন খুলে নিয়ে যায়। আসবাব পত্র আলমিরা, তৈজস পত্রসহ আলমিরায় রক্ষিত ৫০ হাজার টাকা ২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়া ত্রাস সৃষ্টি করতে করতে পালিয়ে যায়। খুরশিদা বেগম বাধা দিতে গেলে কলিম উল্লাহ গংরা তাকে মারত্মক জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। গত ৬ই জুলাই থেকে নিরহ অসহায় আবদু সালামের স্ত্রী খুরশিদা বেগম তাদের বসত বাড়ীতে প্রবেশ করতে পারছেনা।
সন্ত্রাসীদের ভয়ে নিজের বসত বাড়ী ছেড়ে প্রসাশন ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের ধারে ধারে ঘুরছেন। খুরশিদা বেগম জানায় লুটপাটকালে পাহাড়ী স্থানে নিজেদের অর্থায়নে রোপন ও চাষকৃত বিপুল পরিমাণ লিচু ও বিভিন্ন প্রজাতির আম বাগানের চারা গাছ কর্তন করে ধ্বংসজজ্ঞ চালায়। আমরা আইন শৃংঙ্খলা বাহিনীর কাছে দ্রুত আইনগত চাই যেন আমাদের বসত বাড়ীতে আমরা দুগ্ধজাত শিশু-সন্তান নিয়ে নিজ গৃহে প্রবেশ করতে পারি।
ভয়েস/জেইউ।