শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অভিমান থেকে মহেশখালীতে একই পরিবারে ৪ জনের বিষপান

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

সিপাহিরপাড়ায় কুরবানির মাংস নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটির জেরে ৪জন বিষপান করেছে। মায়নুর (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মহেশখালী উপজেলার সিপাহিরপাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ার মোহাম্মদে বোনের বাড়ি থেকে কুরবানির মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুর (১৪) ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ খান মুরশেদা আক্তার।
পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির শব্দ পেয়ে উকি দিয়ে দেখে, দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন খবর না পেয়ে দরজা ভেঙ্গে চারজনকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক মাইনুরকে মৃত ঘোষণা করেন।
বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এমইউপি সদস্য জাকারিয়া।

মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, কুরবানি মাংসের জের ধরে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করি।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION