রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত হলেন

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ রোববার (২৫ জুলাই) দেশটির সংসদ ভেঙে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিচেম মিচিচিকে বরখাস্ত করেছেন। খবর আল জাজিরার।

মূলত মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা ও অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছিল তিউনিশিয়ার সাধারণ মানুষ। তারা বিভিন্ন বড় বড় শহরে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে আসছিল। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষও চলছিল। তাদের চলমান বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন।

তবে গেল এক বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে প্রধানমন্ত্রীর। মিচিচি সেটারই শিকার হয়েছেন বলে দাবি করছে কেউ কেউ।

শিগগিরই প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং সংসদ চালু করবেন।

এদিকে তিউনিশিয়ার সংসদের স্পিকার রাচেদ ঘানৌচি এই ঘটনাকে দেশটির বিপ্লব ও সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিপ্লব ও সংবিধান বিরোধী অভ্যুত্থানেরও অভিযোগ এনেছেন। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে দেশটির ক্ষমতাসীন দল এন্নাদাহও।

এক ফেসবুক বার্তায় ক্ষমতাসীন দল এন্নাদাহ পার্টি লিখেছে, ‘কাইস সাইয়েদ যা করছে তা রাষ্ট্রীয় অভ্যুত্থান। যেটা দেশের বিপ্লব ও সংবিধান পরিপন্থী। তিউনিশিয়ার জনগন ও এন্নাদাহ’র সমর্থকরা এটা রুখে দিবে।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION