বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়ায় চাষের জমিতে লবণ পানি প্রবেশ করানোর প্রতিবাদ করায় পিটিয়ে জখম

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় চলতি মৌসুমের ধান চাষের জমিতে লবণ পানি প্রবেশ করানোর প্রতিবাদ করায়  মা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার রাজাখালী ইউপির বদিউদ্দিন পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার আবু তাহেরের স্ত্রী রেহেনা বেগম (৪৫)  ও মেয়ে নয়ন মণি (১৬)।
এ ঘটনায় আবু তাহের বাদী হয়ে একই এলাকার ফয়েজ আহমদের ছেলে ওবাইদুল করিম, বাহাদুল করিম, কাইছারের ছেলে গিয়াস উদ্দিন ও হাবিবুল্লাহর ছেলে ফোরকানকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী আবু তাহের বলেন, আমি কৃষক মানুষ। ধান ও লবণ চাষ করে জীবিকা নির্বাহ করি। বর্তমান মৌসুমে ধান চাষের জন্য পরিচর্যা করে রেখেছি। ঘটনার দিন উল্লেখিত ব্যক্তিরা আমার চাষকৃত জমিতে জোরপূর্বক লবণাক্ত পানি ঢুকিয়ে ক্ষতি করার চেষ্টা করে। তাতে আমার স্ত্রী বাধা প্রদান করলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করে। আমার স্ত্রীকে বাঁচাতে মেয়ে নয়ন মনি এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করে। ওই সময় বিবাদীরা স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়ে হুমকি দিয়ে চলো যায়। পরে পাড়ালীয়ারা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION