শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বৃষ্টির পানিতে ডুবে আছে চট্টগ্রাম নগরী। ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:
ঈদগাঁও উপপজেলায় ঢলের পানিতে ভেসে গিয়ে ৩ যুবক নিখোঁজ হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে তারা নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন দরগাহপাড়ার শাহজাহান শাহ’র পুত্র ফারুখ (২৮),বাবুইয়্যা (২০) ও অপরজন শাহজাহান শাহ’র নাতি ( নাম পাওয়া যায়নি) বয়স আনুমানিক ১৪) বছর।
বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ঈদগাঁ উপজেলার সদর ইউনিয়নের দরগাহপাড়া সড়কে নাশিখালের উপর নির্মানাধীন বীর মুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর নীচে ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে ওই যুবকরা নিখোঁজ হয়। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম জানান, নিখোঁজ যুবকদ্বয় ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা। ঢলের পানিতে মাছ শিকার করতে নেমে ওই ৩ যুবক নিখোঁজ হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের রামু স্টেশন অফিসার সৌমেন বিশ্বাস ঘটনাস্হল থেকে জানিয়েছেন তারা নিখোঁজ যুবকদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভয়েস/আআ