বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে জখম

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় জামিলুর রহমান (২৭) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলার টৈইটং ইউপির সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই এলাকার মৃত জহিরুল ইসলাম কুতুবীর ছেলে।
এ ঘটনায় আহত জামিলুর রহমান বাদী হয়ে একই এলাকার দুদু মিয়া ও তার ছেলে মো: তারেক, মো: আরফাত, স্ত্রী বানু আক্তার ও নুরুল আলমের ছেলে মো: মুরাদকে অভিযুক্ত করে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জামিলুর রহমান উল্লেখ করেন, বড় ভাই জাহেদুল ইসলাম গাভী পালন করেন। আমাদের মালিকনাধীন জমিতে ঘাস চাষ করেছেন। তার পালনকৃত গাভীর জন্য ঘাস কাটতে গেলে অভিযুক্ত ব্যক্তিদের চলাচল রাস্তার কিছু মাটি ভেঙে যায়। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হইয়া মন্দ ভাষায় গালিগালাজ করে ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে। এমন খারাপ আচরণ তাদেরকে না করতে বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে যায়। তাতে ক্ষিপ্ত হয়ে আমাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন,অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION