রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

আগামী ২ সপ্তাহে মিয়ানমারের অর্ধেক মানুষের করোনায় আক্রান্তের আশঙ্কা

করোনা,ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:
আগামী ২ সপ্তাহে মিয়ানমারের অর্ধেক মানুষের করোনায় আক্রান্তের আশঙ্কা আগামী দুই সপ্তাহের মধ্যে মিয়ানামারের পাঁচ কোটি ৪০ লাখ বাসিন্দার অর্ধেকই করোনায় আক্রান্ত হতে পারে। জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত এই সতর্কবার্তা দিয়েছেন।

নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক আলোচনায় রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, ‘সামরিক অভ্যুত্থান স্বাস্থ্যব্যবস্থা প্রায় পুরোপুরি ধসের মুখে এবং স্বাস্থ্যসেবাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে ও গ্রেপ্তার করা হচ্ছে।’

তিনি বলেছেন, ‘স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ভাইরাস ছড়াচ্ছে, অতিদ্রুত গতিতে। কিছু হিসেব অনুযায়ী, আগামী দুই সপ্তাহে মিয়ানমারের অর্ধেক মানুষ কোভিডে আক্রান্ত হতে পারে।’

গত মাসের শেষ দিক থেকে মিয়ানমারে করোনার তৃতীয় দফা ঢেউ শুরু হয়েছে। জুলাই মাসে দেশটিতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। এই সময়ে করোনায় মারা গেছে পাঁচ হাজার ৩৬২ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা চলতি সপ্তাহে ৩০০ এর নিচে নামেনি। অবশ্য বাস্তব সংখ্যা এরচেয়ে অনেক বেশি হতে পারে। কারণ অক্সিজেন সংকট ও হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ায় অনেকে বাড়িতে মারা যাচ্ছে।

সামরিক সরকারের বিপরীতে গঠিত বেসামরিক জাতীয় ঐক্যের সরকারের মুখপাত্র সুসানা হ্লা হ্লা সোয়ে বলেছেন, ‘কোভিড-১৯ এর নতুন ঢেউ দাবানলের মতো দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। এটা দুর্ভাগ্যজনক যে, সেনাবাহিনী কোভিড-১৯কে মানুষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এ কারণে আরও মানুষের মৃত্যু হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION